জুলকারনাইনের বিদায়ে দল ক্ষতিগ্রস্ত নয়: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। স্পট ফিক্সিং বিতর্ক, তিন ক্রিকেটারের ওপর আইসিসির নিষেধাজ্ঞা, সর্বশেষ জুয়াড়িদের হুমকির ভয়ে যুক্তরাজ্যে পালিয়ে গিয়ে উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের অবসরের ঘোষণা। তবে জুলকারনাইনের বিদায়ে দল ক্ষতিগ্রস্ত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদি।আফ্রিদি ক্রিকইনফোকে বলেন, ‘সত্যিকার অর্থেই জুলকারনাইনের বিদায়ে আমরা ক্ষতিগ্রস্ত নই। বিশ্বকাপের জন্য দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। কিন্তু মাঝে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি আশা করি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করবে।’