জুলকারনাইনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণনাশের হুমকিতে লন্ডনে পালিয়েছিলেন। অবসর নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এমনকি স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করার জন্য সে দেশের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়েরও আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন প্রত্যাহার করে নিয়ে দেশে ফিরে এসেছেন জুলকারনাইন হায়দার। তবে পাকিস্তানে ফেরার এক দিনের মধ্যেই মামলায় জড়াতে হলো সাবেক এই উইকেটরক্ষককে।পাঁচ মাস পর গতকাল সোমবার দেশে ফিরেই জুলকারনাইন অভিযোগ করেন, উইকেটরক্ষক কামরান আকমলের শ্বশুর একজন জুয়াড়ি। তিনি পাকিস্তানের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। জুলকারনাইনের এই বক্তব্যের ভিত্তিতে আদালতে ১০ কোটি রুপির মানহানির মামলা ঠুকে দিয়েছেন কামরানের শ্বশুর।মানহানির মামলার বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার কামরানের শ্বশুরের আইনজীবী বদরুজ্জামান পিটিআইকে বলেন, ‘আমার মক্কেল একজন স্বনামধন্য, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি এই ধরনের ভিত্তিহীন অভিযোগ মেনে নিতে পারেন না। জুলকারনাইনকে তাঁর বক্তব্যের পেছনে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে হবে অথবা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’ ওয়েবসাইট।