জুলকারনাইনের সিরিজ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরান আকমলের বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন, কিন্তু দলে নিজের জায়গাটা ধরে রাখতে পারলেন না জুলকারনাইন হায়দার। দুর্বল পারফরম্যান্সের কারণে নয়, চোটের কারণে দলের বাইরে থাকতে হচ্ছে পাকিস্তানের এই উইকেটরক্ষককে। চোটের যা অবস্থা, তাতে ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের অবশিষ্ট দুটি ম্যাচেই দলের বাইরে থাকতে হতে পারে জুলকারনাইনকে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ বলেন, ‘এক্স-রে রিপোর্টে দেখা গেছে, জুলকারনাইনের ডান হাতের আঙুলে চিড় ধরেছে। কিন্তু তাঁর চোট কতটা গুরুতর তা এখনো পরিষ্কার নয়। আরও কয়েকটি পরীক্ষা বাকি আছে। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজের বাকি টেস্টগুলোতে এই উইকেটরক্ষক খেলতে পারবেন কি না।’ দ্বিতীয় টেস্টে ওয়ার্ম আপ করার সময় আঙুলে চোট পান জুলকারনাইন। তাঁর চোটের কারণে নিশ্চিতভাবেই দলে ফিরছেন দ্বিতীয় টেস্টে বাদ পড়া কামরান আকমল। চোট-সমস্যা রয়েছে এই উইকেটরক্ষকেরও। তবে পাকিস্তান দলের একজন মুখপাত্র জানিয়েছেন, আকমলের চোট গুরুতর নয়। তিনি বলেন, দু-এক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন আকমল। তবে এখন পর্যন্ত তাঁকে দলে আনার সিদ্ধান্ত হয়নি। লন্ডনে জুলকারনাইনকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পরই এ নিয়ে সিদ্ধান্ত হবে।