জুলাইতেই উইন্ডিজে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি জুনেই পূর্ণাঙ্গ একটা সিরিজ হওয়ার কথা ছিল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু ভারত, শ্রীলঙ্কাকে নিয়ে স্বাগতিকদের চলমান ত্রিদেশীয় সিরিজের কারণে সেটা হচ্ছে না। দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজটা নেমে এসেছে পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য পাকিস্তানকে সফরটা পিছিয়ে আগস্টে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারত ও জিম্বাবুয়ের সঙ্গে পাকিস্তানের দুটি সিরিজের কারণে সিরিজটা হচ্ছে জুলাইতেই। গায়ানায় প্রথম দুটি ওয়ানডে হবে ১৪ ও ১৬ জুলাই। সেন্ট লুসিয়ায় বাকি তিনটি ওয়ানডে হবে ১৯, ২১ ও ২৪ জুলাই। সেন্ট ভিনসেন্টে দুটি টি-টোয়েন্টি হবে ২৭ ও ২৮ জুলাই। সিরিজ শুরুর আগে পাকিস্তান একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে গায়ানাতে। ওয়েবসাইট।