জুয়াড়ি মাজিদের যত বাগাড়ম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি বের করে আনা ব্রিটিশ ট্যাবলয়েড ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিক মাজহার মাহমুদকে নানাভাবে ‘মুগ্ধ’ করার চেষ্টা করেছিলেন সালমান বাটের লন্ডনভিত্তিক এজেন্ট ও জুয়াড়ি মাজহার মাজিদ।জুয়াড়ি মাজিদ সাংবাদিক মাজহারের কাছে দাবি করেন, হলিউডের অভিনেতা ব্রাড পিট ও সুইজারল্যান্ডের টেনিস-তারকা রজার ফেদেরারকে খুব কাছ থেকে চেনেন তিনি। তাঁর বন্ধুদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইক গ্যাটিং, ফিল টাফনেল, জিওফ্রে বয়কট, পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান ও আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি।ভারতীয় ব্যবসায়ী পরিচয় দিয়ে সাংবাদিক মাজহার জুয়াড়ি মাজিদের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। বড় অঙ্কের অর্থের বিনিময়ে সাংবাদিকের কথামতো পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত করেন মাজিদ। মাজহার মাহমুদের সঙ্গে প্রথম দেখাতেই নিজের ‘শক্তিমত্তা’ প্রমাণ করতে অনেক কথা বলেন জুয়াড়ি মাজহার মাজিদ। গোপনে সেই কথাগুলো রেকর্ড করেন সাংবাদিক মাজহার। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে আজ সোমবার উপস্থিত হয়ে সেই রেকর্ড বাজিয়ে শুনিয়েছেন মাজহার।মাজিদ দাবি করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। একটি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন নিয়ে পিসিবি প্রধান ইজাজ বাটের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তাঁর।সাংবাদিক মাজহারকে আকৃষ্ট করতে জুয়াড়ি মাজিদ জানান, ইংল্যান্ডে তাঁর সাতটি আইসক্রিম পারলার আছে। পাকিস্তানি ক্রিকেটাররা এখানে নিয়মিত যাতায়াত করতেন। কেবল পাকিস্তানি ক্রিকেটার নন, তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে ক্রিস গেইল, ব্রেট লি, রিকি পন্টিং, হরভজন সিং ও যুবরাজ সিংদের মতো তারকার।সালমান বাট, কামরান আকমল, ওমর গুল ও শোয়েব মালিকসহ পাকিস্তানের ১০ ক্রিকেটারকে কীভাবে তিনি ‘ম্যানেজ’ করেছেন, এসবের বিস্তারিত বিবরণ দিয়েছেন মাজিদ। এ ছাড়া সিরিয়া, লেবানন, জর্ডান, মালয়েশিয়ায় কীভাবে তিনি দীর্ঘ সময় থেকেছেন সেসবেরও বর্ণনা করেছেন মাজিদ। ওয়েবসাইট।