জেএফএ কাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের আঞ্চলিক পর্বের খেলায় গতকাল নেত্রকোনা, টাঙ্গাইল, ফরিদপুর, ফেনী, রাজশাহী, বাগেরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা জয় পেয়েছে। পঞ্চগড়ে লালমনিরহাট উপস্থিত না হওয়ায় ওয়াকওভার পেয়েছে বিকেএসপি। নারায়ণগঞ্জে মানিকগঞ্জ-মৌলভীবাজার কোনো দলই আসেনি। কিশোরগঞ্জে নেত্রকোনা টাইব্রেকারে শেরপুরকে, টাঙ্গাইল ১-০ গোলে কিশোরগঞ্জকে, শরীয়তপুরে ফরিদপুর টাইব্রেকারে শরীয়তপুরকে, ফেনীতে ফেনী ৭-০ গোলে বান্দরবানকে, রাজশাহীতে রাজশাহী ৫-১ গোলে নওগাঁকে, খুলনায় বাগেরহাট টাইব্রেকারে যশোরকে, কুষ্টিয়ায় কুষ্টিয়া ৭-০ গোলে নড়াইলকে এবং পঞ্চগড়ে গাইবান্ধা ৪-২ গোলে স্বাগতিক পঞ্চগড়কে হারিয়েছে।