জেএফএ কাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল ও কুষ্টিয়ার ম্যাচ দিয়ে ১৮ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের চূড়ান্ত পর্ব। ‘এ’ গ্রুপে রয়েছে বিকেএসপি, টাঙ্গাইল, কুষ্টিয়া ও খুলনা। ‘বি’ গ্রুপে নারায়ণগঞ্জ, মহানগর স্কুল একাদশ, চট্টগ্রাম জেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। দুটি সেমিফাইনালই হবে ২৫ সেপ্টেম্বর। ফাইনাল ২৭ সেপ্টেম্বর।