জেএফএ কাপ ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলে কাল জিতেছে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগর স্কুল একাদশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ৪-৩ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে। বাবুর দুই গোল, বাকি দুটি সজল ও প্রিন্সের। চাঁপাইনবাবগঞ্জের গোলদাতা মঈন (২টি) ও নওশাদ। অন্য ম্যাচে ঢাকা মহানগর স্কুল একাদশ ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রামকে। গোলদাতা সুমন (২টি) ও আরিফ। পেনাল্টি থেকে চট্টগ্রামের একমাত্র গোলটি জুয়েলের।