জেএফএ কাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএফএ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা মহানগর স্কুল একাদশ ও টাঙ্গাইল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল মহানগর স্কুল একাদশ ৩-২ গোলে হারিয়েছে বিকেএসপিকে। মহানগরের আবিদ, জাহিদ ও জুয়েল একটি করে গোল করেছে। বিকেএসপির গোলদাতা আকাশ ও সরকার। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বিকেএসপির সৌরভকে। অন্য ম্যাচে ইলিয়াসের একমাত্র গোলে টাঙ্গাইল হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জকে।