প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাথা গরম করে ফুটবলাররা অনেক কিছুই করেন। জিনেদিন জিদান ঢুস দিতে যান প্রতিপক্ষকে, এরিক ক্যান্টোনা বাইসাইকেল কিক ছোড়েন দর্শকের উদ্দেশে। তবে এডিন জেকো যা করেছেন, তা একটু বাড়াবাড়িই। মেজাজ হারিয়ে গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলোসের শর্টসই খুলে ফেলেছেন! বিশ্বকাপ বাছাইপর্বে গ্রিস-বসনিয়ার ম্যাচে হয়েছে এই কাণ্ড। ফাউলের শিকার হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন জেকো। ওই অবস্থায় তাঁর সামনে দাঁড়িয়ে যান সক্রাতিস। তখনই ওই অকর্ম করেন জেকো, আবার উঠে ধাক্কাও দেন গ্রিস ডিফেন্ডারকে। গন্ডগোল শুরু হলে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। তবে জেকোর এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় মাঠ থেকে েবরিয়ে যেতে হয়। তবে জেকোর মতে, এ ঘটনায় রেফারিরই লজ্জা পাওয়া উচিত, ‘কোনো কারণ ছাড়া আমি লাল কার্ড দেখলাম!’ ডেইলি মেইল।