জেগে উঠছেন শুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছেন, কিন্তু তাঁর বাড়িটাই তো রূপ নিয়েছে হাসপাতালে! লুসান ক্লিনিকের একদল চিকিৎসক-সেবিকা নিয়মিত দেখছেন মাইকেল শুমাখারকে। মাস দশেক আগে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া ফর্মুলা ওয়ান কিংবদন্তি এখনো সেরে ওঠেননি। জ্ঞান ফিরেছে, কিন্তু হাত-পা নাড়তে বা কথা বলতে পারেন না। তবে ধীরে ধীরে নাকি শুমাখার জেগে উঠছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিক শুমাখার। ১৫ বছর বয়সী মিকের সঙ্গে কথা বলে এসে ফর্মুলা ওয়ানের ধারাভাষ্যকার জ্যাঁ-লুইস মঁসে ফরাসি একটি রেডিওকে বলেছেন, ‘মিক আমাকে বলেছে, শুমি (শুমাখার) ধীরে, খুব ধীরে জেগে উঠছে।’ একসময় শুমাখার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন বলেও আশাবাদী মঁসে, ‘যদিও সবকিছু খুব মন্থরভাবে এগোচ্ছে, কিন্তু ওর সামনে সারাটা জীবনই পড়ে আছে।’ ডেইলি মেইল।