জেগে উঠেছেন শুমাখার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল শুমাখার
মাইকেল শুমাখার

জ্ঞান ফিরেছে মাইকেল শুমাখারের! কোমা থেকে জেগে উঠেছেন তিনি! খবরটা সত্যি নাকি ভুল, সেটা নিশ্চিত করেনি তাঁর পরিবার কিংবা চিকিৎসকদের কেউ। তবে কিংবদন্তি ফর্মুলা ওয়ান রেসারকে নিয়ে এমন একটা আশাব্যঞ্জক খবরই দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। তাঁর ম্যানেজার সাবিন কেম অবশ্য বলছেন, ‘মাইকেলের স্বাস্থ্য বিষয়ে তাঁর চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি ছাড়া বাকি সবকিছুকেই জল্পনা বলে ধরে নিতে হবে।’ স্বস্তির ব্যাপার, এ কথা বলার সময় শুমাখারের কোমা থেকে জেগে ওঠার খবরটা উড়িয়ে দেননি কেম। তাঁর ভক্তদের জন্য এটাও তো কম স্বস্তির নয়।
গত ২৯ ডিসেম্বর স্কি করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন শুমাখার। তখন থেকেই কোমায় সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন। মাস খানেক পেরোলেও ৪৫ বছর বয়সী শুমাখারের অবস্থা আগের মতোই ‘স্থিতিশীল’ আছে বলে কিছুদিন আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন কেম।
তবে ভক্তদের আশা শুমাখার সুস্থ হয়ে উঠবেন। যেমনটা বলছেন চারবারের ফর্মুলা ওয়ানজয়ী সেবস্তিয়ান ভেট্টেলও, ‘আশা করছি, অবিশ্বাস্য কিছু ঘটবে এবং সে সম্পূর্ণ আগের মতো হয়ে যাবে।’ ওয়েবসাইট।