জেগে থেকো কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় তিনি ছিলেন শারীরিক শিক্ষক। কড়া হেডমাস্টারদের মতোই নিয়মকানুন মানতে বাধ্য করতেন ছাত্রদের। সেই তিনিই কিনা এবার শিশুদের রাত জাগার পরামর্শ দিলেন। ভদ্রলোক আর কেউ নন—হল্যান্ডের কোচ লুই ফন গাল। সব ডাচ বাবা-মাকে অনুরোধ করেছেন কাল রাতে হয়ে যাওয়া হল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল যেন তাঁরা তাঁদের শিশুদের নিয়ে দেখেন। সাও পাওলোতে ম্যাচটা যখন শুরু হয়, হল্যান্ডে রাত ১০টা। ওই সময়ের মধ্যে অনেক শিশুই ঘুমিয়ে পড়ে । কিন্তু ওই ম্যাচটা না দেখলে নাকি ঘুমাতেই পারবে না শিশুরা। এ কারণেই এমন পরামর্শ ফন গালের। নিজের ছেলেমেয়েদেরও দিয়েছেন একই পরামর্শ, ‘আমি সব সময়ই আমার বাচ্চাদের খেলা দেখতে বলি। হল্যান্ড জিতবে এই উত্তেজনায় তো তারা ঘুমাতেই যায় না।’ ইয়াহু স্পোর্টস।