জেনে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বার্নাব্যুতে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৩৭ ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ হোসে মরিনহোর অধীনে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজেদের মাঠে খেলা ১৬ ম্যাচের ১৩টিতেই জিতেছে রিয়াল, হার মাত্র একটিতে এবারের চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল করেছে রিয়াল এর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে তিনবারের সাক্ষাতে দুবারই জিতেছে গ্যালাতাসারাই, যার একটি ২০০১ সালে উয়েফা কাপের ফাইনালে ইউরোপিয়ান প্রতিযোগিতায় সর্বশেষ ১৮টি অ্যাওয়ে ম্যাচের ১০টিতেই জিতেছে গ্যালাতাসারাই ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম কোনো জার্মান দলের বিপক্ষে খেলছে মালাগা বরুসিয়া ডর্টমুন্ড স্পেন থেকে সর্বশেষ দুই ম্যাচেই ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে, এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ২০১০ সালে সেভিয়ার বিপক্ষে এবারের চ্যাম্পিয়নস লিগে যে দুটি দল এখনো অপরাজিত, ডর্টমুন্ড তার একটি, অন্যটি জুভেন্টাস