জেনে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। চেলসিও আজ ফেবারিট। আজ কোয়ার্টার ফাইনালের শেষ দুটো ম্যাচ। এর আগে জেনে নিন চ্যাম্পিয়নস লিগে এই দলগুলোর কিছু তথ্যকণিকা নিজেদের মাঠে সর্বশেষ ১০ ম্যাচের নয়টিই জিতেছে রিয়াল। একমাত্র পরাজয় বার্সেলোনার বিপক্ষে, গত আসরের সেমিফাইনালে। বিদেশি কোনো দলের কাছে নিজেদের মাঠে রিয়াল হেরেছিল দুই বছর আগে, এসি মিলানের কাছে ৩-২ গোলে। রিয়াল তাদের সপ্তম চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল খেলার প্রহর গুনছে। চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর রেকর্ড আটবার সেমিফাইনাল খেলেছে বার্সেলোনা। তবে ইউরোপিয়ান কাপ আর চ্যাম্পিয়নস লিগ দুটোকেই ধরলে রেকর্ড ২৩তম বারের মতো শেষ চারে খেলবে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের গত ১৪ ম্যাচে ১৩টি গোল করেছেন করিম বেনজেমা। নিজেদের মাঠে পর্তুগিজ দলের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই জিতেছে চেলসি, মোট সাত ম্যাচের মাত্র একটি হেরেছে। শেষ চারে উঠলে গত নয় বছরে এটি হবে চেলসির ষষ্ঠ সেমিফাইনাল। তারা অবশ্য একবারই ফাইনাল খেলে হেরে গেছে। আজ জিতলেই জয়ের সংখ্যায় চেলসির সাবেক দুই কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস ও লুইস ফেলিপ স্কলারিকে ধরে ফেলবেন রবার্তো ডি মাত্তেও। ওই দুজনও চেলসিকে জিতিয়েছেন তিন ম্যাচ। দুটো জয় নিয়ে ডি মাত্তেও আপাতত আছেন গাস হিডিঙ্কের পাশে। গতবার ইউরোপা লিগের সেমিফাইনালে উঠলেও বেনফিকার ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টের শেষ চারে ওঠা সর্বশেষ ১৯৯০ সালে। সেবার অবশ্য উঠেছিল ইউরোপিয়ান কাপের ফাইনালে।