জেব্রেসেলাসির হাত ধরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের রোদ ঝিলিক দিয়ে উঠছিল। তবে কনকনে ঠান্ডা হাওয়ায় রোদের উত্তাপ যেন হারিয়েই যাচ্ছিল। এরই মধ্যে অপেক্ষা করছিল ৩৫০ জন প্রতিযোগী। সবার চোখে-মুখে খেলা করছিল রোমাঞ্চ। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে যখন শুরু হলো দৌড়, ইতিহাসের পাতায় লেখা হয়ে যায় ইথিওপিয়ার নাম। দৌড়বিদের দেশ ইথিওপিয়ায় প্রথম আন্তর্জাতিক ম্যারাথন!
যুগ যুগ ধরেই বিশ্বখ্যাত ম্যারাথনবিদ, দূরপাল্লার দৌড়বিদের জন্ম দিয়ে আসছে ইথিওপিয়া। পশ্চিম আফ্রিকার দেশটিকে বলা হয় দৌড়বিদদের দেশ। সেই ইথিওপিয়ায় এর আগে আন্তর্জাতিক ম্যারাথন হয়নি! অবশেষে নিজের দেশে ম্যারাথনের বীজটা বুনে দিলেন কিংবদন্তি হাইলে জেব্রেসেলাসি।
১০ হাজার মিটারের চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জেব্রেসেলাসি গত বছর আয়োজন করেছিলেন বার্ষিক ‘গ্রেট ইথিওপিয়ান দৌড়’ প্রতিযোগিতা। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করলেন ম্যারাথন। রাজধানী আদ্দিস আবাবা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণের শহর হাওয়াসায় দেশের প্রথম ম্যারাথনে অংশ নিয়েছিলেন ইথিওপিয়ার ১৫০ জন দৌড়বিদ। ৩৫০ প্রতিযোগীর ্বাকি সবাই ‘শৌখিন’। এতে চ্যাম্পয়ন ইথিওপিয়ার গুডিসা শেনতেমা। এএফপি।