প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দম ফেলার ফুরসত নেই’—অহরহই শোনা যায় এমন কথা। বাস্কেটবল তারকা লেব্রন জেমসের ক্ষেত্রে এটা একটু বেশিই খাটে। প্রতি সেকেন্ডে যাঁর আয় ২.২৯ ডলার, তাঁর দম ফেলার ফুরসত থাকে? বাস্কেটবলে সবার চেয়ে বেশি টাকা পকেটে ভরা খেলোয়াড়দের মধ্যে এনবিএ দল ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্সের এই খেলোয়াড়ই শীর্ষে। পেশাদার খেলোয়াড়দের তালিকায় তাঁর চেয়ে ওপরে শুধু বক্সার ফ্লয়েড মেওয়েদার ও ক্রিস্টিয়ানো রোনালদো। নাইকি, ম্যাকডোনাল্ডস, কোকাকোলার মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, জেমসের টাকার গোলা ভরে ওঠারই তো কথা। এনবিএতে তাঁর জার্সিই বিক্রি হয় সবচেয়ে বেশি। আরেক বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের উপার্জনও ‘মন্দ’ নয়। প্রতি সেকেন্ডে ১.৯৫ ডলার! আইএএনএস।