জেরার্ড এবার চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ নিজেই যদি তার অধিনায়কের ওপর আস্থা না রাখতে পারেন তাহলে সেই অধিনায়ক ভালো পারফর্ম করবে কী করে! গত বিশ্বকাপে ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর নাকি আস্থা ছিল না অধিনায়ক স্টিভেন জেরার্ডের ওপর। ইংলিশ অধিনায়কের সেটাই ধারণা। আর এ কারণেই নাকি মাঠে নিজেকে মেলে ধরতে পারেননি। কারণটা অবশ্য ব্যাখ্যা করেছেন জেরার্ড। ইংল্যান্ডের অধিনায়কত্ব করার কথা ছিল রিও ফার্ডিনান্ডের। কিন্তু চোটের কারণে তিনি ছিটকে যাওয়ায় দায়িত্ব এসে পড়ে জেরার্ডের কাঁধে। জেরার্ডের ধারণা, হঠাৎ করে তাঁকে অধিনায়ক বানিয়ে হয়তো আস্থা পাচ্ছিলেন না ক্যাপেলো। তবে এবার পরিস্থিতি ভিন্ন। রয় হজসনের প্রথম পছন্দই তিনি। এটাই এবার জেড়ার্ডকে দিচ্ছে বাড়তি প্রেরণা৷ ওয়েবসাইট।