জেরার্ড-বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হওয়ার পর থেকেই চুটিয়ে বিকোচ্ছে বইটা। কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসনের নতুন আত্মজীবনী বিতর্কও কম তোলেনি। স্টিভেন জেরার্ড সম্পর্কে ‘সে একদম শীর্ষ পর্যায়ের নয়’ কথাটা নিয়েই শোরগোল হয়েছে বেশি। লিভারপুল অধিনায়ক প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া দেখাননি। বলেছেন, এটা স্রেফ ব্যক্তিগত মত। তবে একটু মন খারাপ যে হয়েছে, তা অবশ্য গোপন করেননি। একটা মজার তথ্যও জানিয়েছেন। ১৯৯৩ সালে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড জেরার্ডকে কিনতে চেয়েছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর। কিন্তু ওই বয়সেই যে জেরার্ড মনপ্রাণ সঁপে দিয়েছেন লিভারপুলকে। তবে কি না পাওয়ার হতাশা থেকেই ফার্গির এই মন্তব্য? ওয়েবসাইট।