জেরার্ড-সুয়ারেজ উড়িয়ে দিল ইউনাইটেডকে

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটাডের ত্রাহি দশা নিয়ে নতুন করে কী বলার আছে! এ মৌসুমে পরাজয় যেন ডেভিড ময়েসের দলের অবধারিত ভাগ্যলিখন! আজও ‘অলরেড’দের হাতে ঘরের মাঠে নাস্তানুবাদ হলো ‘রেড ডেভিল’রা। লিভারপুলের কাছে হারল ৩-০ ব্যবধানে।
লিভারপুলে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ আসে ৩৪ মিনিটে, পেনাল্টি থেকে। অলরেডদের পুরোনো সৈনিক জেরার্ড এতটুকু ভুল করেননি পেনাল্টি থেকে গোল আদায় করতে। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই আবার পেনাল্টি। দৃশ্যপটে আবারও জেরার্ড! এবং ফের গোল! ৪৬ মিনিটেই স্কোরলাইন ইউনাইটেড ০: ২ লিভারপুল। ৭৮ মিনিটে পেনাল্টি হাতছাড়া না হলে দারুণ এক হ্যাটট্রিকও হয়ে যেত লিভারপুলের অধিনায়কের। ময়েসের দলের চূড়ান্ত হতাশ নেমে আসে লুইস সুয়ারেজের ৮৪ মিনিটের গোলে। চূড়ান্ত ফল—ইউনাইটেড ০: ৩ লিভারপুল।
এ জয়ের পরও ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান দুয়ে। তবে শীর্ষে থাকা চেলসির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে লিভারপুল।