জেরার্ডকে ভয় চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি-লিভারপুল ম্যাচ। দুই মৌসুম আগেও এই ম্যাচটি নিয়ে হইচই হতো অনেক। কিন্তু পতনের সিঁড়ি ধরে নামতে নামতে লিভারপুল এখন খাদের কিনারে দাঁড়িয়ে। আর ওপরে উঠতে উঠতে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন চেলসি পয়েন্ট তালিকার শীর্ষে। এখন আর তাই এই ম্যাচটি ফুটবলপ্রেমীদের মনে তেমন রোমাঞ্চ জাগাতে পারছে না। তা না পারলেও চেলসি-লিভারপুল ম্যাচে লেগে থাকা বড় ম্যাচের তকমাটা কিন্তু আছেই। তবে প্রতিপক্ষ দুই দলের কোচই বলছেন, আজ ফুটবলামোদীরা সত্যিকার অর্থেই বড় ম্যাচ দেখতে পাবে। আসলেই কি তাই? নাকি কোচদের এমন কথা বলতে হয় বলেই বলা?দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বড় ম্যাচের ইঙ্গিত দেয় না। দুই ম্যাচ আগেও পয়েন্ট তালিকায় লিভারপুলের ঘুরপাক ছিল অবনমন এলাকায়। একের পর এক জয়ে সংহত হয়েছে চেলসির শীর্ষস্থান।মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক ইতিহাস? এখানেও নতুন পরাশক্তি চেলসি নিরঙ্কুশ এগিয়ে। দুই দলের শেষ ২৬ ম্যাচের ১২টিতেই জিতেছে ‘ব্লু’রা। লিভারপুলের জয় মাত্র ৭ ম্যাচে। চেলসির বিপক্ষে কোচ রয় হজসনের রেকর্ডও হতাশার। লিভারপুলে নাম লেখানোর আগে ফুলহামে থেকে চেলসির বিপক্ষে সর্বশেষ ৬টি লিগ ম্যাচের একটিতেও জয় দেখেননি তিনি।ইউরোপা লিগে সর্বশেষ ম্যাচে স্টিভেন জেরার্ডের পারফরম্যান্সই ভরসা দিচ্ছে তাঁকে। ইতালির নাপোলির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জেরার্ড। আজও জেরার্ডের কাছে অমন পারফরম্যান্সই চান হজসন। শুধু চেলসিকেই নয়, জেরার্ডে মুগ্ধ হজসন সতর্ক করচ্ছেন অন্যসব প্রতিপক্ষকেও, ‘জেরার্ড অনন্য এক ফুটবলার। ও নিজেকে ফিরে পেয়েছে। লিভারপুলও স্বরূপে ফিরবে।’জেরার্ড-ভাবনা প্রতিপক্ষ দলেও। কার্লো আনচেলত্তি তাঁর খেলোয়াড়দের মধ্যে তুলে দিয়েছেন ‘জেরার্ডকে ঠেকাও, ম্যাচ জিতে নাও’ স্লোগান, ‘লিভারপুলের বিপক্ষে ম্যাচ জিততে এখন আর আমাদের ৯০ শতাংশ ভালো খেললে চলবে না। এখন আমাদের শতভাগ ভালোই খেলতে হবে। কারণ জেরার্ড দুর্দান্ত ফর্মে আছে।’ এদিকে গতকাল পার্ক জি সুংয়ের দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে জিতেছে ওলভারহাম্পটনের বিপক্ষে। বুন্দেসলিগায় বুরুসিয়া মনশেনগ্ল্যাডবাচের বিপক্ষে বায়ার্ন মিউনিখকে ড্র (২-২) এনে দিয়েছেন ফিলিপ লাম। ওয়েবসাইট।