জেরার্ডের ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুল-ভক্তরা চাইলে স্টিভেন জেরার্ডের ওপর একটু রাগ করতেই পারেন। লিভারপুল কিংবদন্তি সেদিন না ঘুমোলে হয়তো আজ টটেনহাম নয়, লিভারপুলের জার্সিতেই দেখা যেত ডেলে আলীকে! ২০ বছর বয়সী টটেনহাম মিডফিল্ডারকে অনেকে দেখেন ইংল্যান্ডের ভবিষ্যৎ ‘জেরার্ড’ হিসেবে, সাবেক মিডফিল্ডারকে আদর্শও মানেন আলী। আসল জেরার্ডের মতো খেলতেও পারতেন লিভারপুলেই। ঘটনাটা প্রায় দুবছর আগের, আলী তখন তৃতীয় স্তরের ক্লাব এমকে ডনসে। তাঁকে দলে আনতে জেরার্ডের সঙ্গে দেখা করানোর ব্যবস্থাও করে লিভারপুল। কিন্তু আলী মিটিংয়ে এসে দেখলেন, জেরার্ড নেই! কেন? এত দিন পর আলীই বিবিসিকে বললেন, ‘তিনি সম্ভবত ঘুমোচ্ছিলেন। অবশ্য পরের দিন তাঁর ম্যাচ ছিল।’ পরে অবশ্য বেতনের অঙ্কে বনাবনি না হওয়ায় লিভারপুলে যাননি আলী। গোলডটকম।