প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন জেরার্ড হয়তো ভুলেই গিয়েছিলেন ঘটনাটা। গত বছরের আগস্টে এক পানশালায় কথা-কাটাকাটি। সেখান থেকে বেরিয়ে রাস্তায় তুমুল ঝগড়া। যার সঙ্গে এটা ঘটল, সেই পল লয়েড মামলা ঠুকে দিয়েছেন জেরার্ড ও তাঁর স্ত্রী অ্যালেক্সের নামে। লয়েড অবশ্য জেরার্ডের প্রতিবেশী, তাঁর ও ক্লাব লিভারপুলের একনিষ্ঠ ভক্ত। মামলার রায়ে কী হবে না হবে, সেটি পরের ব্যাপার। তবে এখন এই মামলাটাই দুশ্চিন্তার কারণ হতে পারে লিভারপুল অধিনায়কের। মাস ছয়েক পরই বিশ্বকাপ। পুরোদমে প্রস্তুতির এই সময়ে মাঠের বাইরের ঘটনা নিয়ে কে এমন হ্যাপায় পড়তে চায়! ওয়েবসাইট।