জেরার্ডের ভবিষ্যৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপই হতে পারে স্টিভেন জেরার্ডের শেষ। এরপরই বিদায় বলে দিতে পারেন আন্তর্জাতিক ফুটবলকে। ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ব্রাজিল বিশ্বকাপের পরই নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন—জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যাবেন, নাকি অবসর নেবেন। এরই মধ্যে দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ১০৯টি ম্যাচ খেলেছেন। আর সাত ম্যাচ হলেই ডেভিড বেকহামকে টপকে উঠবেন দুইয়ে। তখন তাঁর সামনে থাকবেন একজনই—১২৫ ম্যাচ খেলা পিটার শিলটন। কিন্তু ৩৩ বছর বয়সী জেরার্ড বলছেন, ব্রাজিল বিশ্বকাপের পরই ইংল্যান্ড কোচ রয় হজসন ও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গে বসে ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, ‘আমি কাউকে ঝুলিয়ে রাখব না। মন না চাইলে আমি জায়গা ধরে রাখব না। আমি সঠিক সময়েই কোচের সঙ্গে বসব এবং ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ ওয়েবসাইট।