জেরার্ডের ম্যাচ লিভারপুলের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যুগে কোনো ক্লাবে এতগুলো বছর খেলে যাওয়া একটু বিস্ময়করই। স্টিভেন জেরার্ড লিভারপুলের জার্সি গায়ে কাটিয়ে দিলেন পাক্কা ১৫টি বছর! উপলক্ষটাকে স্মরণীয় করে রাখতে কাল প্রীতি ম্যাচ খেলল লিভারপুল। প্রতিপক্ষ ছিল গ্রিক ক্লাব অলিম্পিয়াকস। প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এখনো গোল হজম না করা লিভারপুল যথারীতি তাদের গোলপোস্ট অক্ষত রেখেছে। জো অ্যালেন ও জর্ডান হেন্ডারসনের গোলে লিভারপুল পেয়েছে ২-০ গোলের জয়। খেলেছেন লিভারপুল ছাড়তে চাওয়া লুইস সুয়ারেজও। এএফপি।