জেরার্ডের হ্যাটট্রিকে জাগল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভেন জেরার্ড লিভারপুলে ক্যারিয়ারের ‘৪০০তম’ লিগ ম্যাচটা খেললেন পরশু। মার্সিসাইড ডার্বিতে মাইলফলক ছোঁয়ার দিনটিকে লিভারপুল অধিনায়ক স্মরণীয় করে রাখলেন হ্যাটট্রিক করে। বিশেষ উপলক্ষটা উৎসবে রাঙিয়ে জেরার্ড মাটি করে দিয়েছেন এভারটন কোচ ডেভিড ময়েসের দশম বর্ষপূর্তির আগের রাতটিকে। টানা তিন হারের পর লিভারপুল ম্যাচ জিতেছে ৩-০ গোলে।মেসি-রোনালদোর যুগে হ্যাটট্রিক হয়তো বড় কোনো ব্যাপার নয়! তবে জেরার্ডের হ্যাটট্রিকটা এল ১৬ মাস পর। সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০১০ সালের নভেম্বরে, নাপোলির বিপক্ষে ইউরোপা লিগে। জেরার্ডের হ্যাটট্রিকের মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে আরও একটি তথ্য, এভারটনের বিপক্ষে লিভারপুলের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করলেন দুই দশক পর! প্রতিবেশী দলটির বিপক্ষে লিভারপুলের সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ইয়ান রাশ, ১৯৮২-৮৩ মৌসুমে!ইংলিশ ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন মনে করা হয় জেরার্ডকে। কিন্তু চোটের কারণে মৌসুমের শুরুর দিকে অনেকটা সময়ই জেরার্ডকে কাটাতে হয়েছে সাইডবেঞ্চে বসে। তবে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন ৩১ বছর বয়সী তারকা। আর এমন সময়ই জ্বলে উঠলেন, টানা হারে দলের আত্মবিশ্বাসই যখন তলানির দিকে।শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া লিভারপুল কোচ কেনি ডালগ্লিস অনেক আগে থেকেই বলে আসছেন, তাদের লড়াইটা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার। কিন্তু চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করার স্বপ্ন তাদের প্রায় মিলিয়ে যাওয়ার পথে। পরশুর জয়ের পরও ২৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিভারপুল। চার নম্বরে থাকা আর্সেনাল তাদের চেয়ে এগিয়ে আছে ১০ পয়েন্টে। এই জয়ে লিভারপুল নিশ্চিতভাবেই আবার লড়াইয়ের আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। হ্যাটট্রিক নায়ক জেরার্ডই যেমন সতীর্থদের তাড়না দিচ্ছেন, মৌসুমটা শেষ করতে হবে দারুণভাবে। তাঁর তিন গোলের দুটিরই জোগান দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জেরার্ড সতীর্থকে ভাসিয়েছেন প্রশংসায়।এবারের লিগে জেরার্ডের গোল হলো ৫টি। ২৬ গোল করে সবার ওপরে আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সি। এএফপি।সেরা পাঁচ গোলদাতারবিন ফন পার্সি (আর্সেনাল) ২৬ওয়েইন রুনি (ম্যানইউ) ২০সার্জিও আগুয়েরো (ম্যান সিটি) ও ডেম্বা বা (নিউক্যাসল) ১৬এডিন জেকো (ম্যান সিটি) ও ইয়াকুবু (ব্ল্যাকবার্ন) ১৩ক্লিন্ট ডেম্পসি (ফুলহাম) ১২