জেল এড়ালেন ওয়ামব্যাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধটা ছিল মাতাল অবস্থায় গাড়ি চালানোর। ২ এপ্রিল অরিগনের পোর্টল্যান্ডে গ্রেপ্তারও হন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী নারী ফুটবল তারকা। মেয়েদের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আদালতে অপরাধ স্বীকার করেছেন গত পরশু। দোষ স্বীকার করায় এক বছরের মধ্যেই সব ধরনের আইনি ঝামেলা থেকে রেহাই পাবেন গত ডিসেম্বরে অবসর নেওয়া ওয়ামব্যাখ। তাঁকে অবশ্য জেলে যেতে হচ্ছে না। এর বদলে সংশোধনমূলক কর্মসূচিতে অংশ নিতে হবে যুক্তরাষ্ট্রের হয়ে ১৮৪ গোল করা এই ফুটবলারকে। রয়টার্স।