জেলছাড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধ গুরুতর। ম্যাচ ফিক্সিং! এ কারণেই মিলিয়েঙ্কো বসনিয়াকের নয় মাসের জেল হয়। কিন্তু নয় মাস দূরের কথা, এক মাসও জেলে থাকতে হলো না বসনিয়ার দ্বিতীয় বিভাগের দল জিওএসকে গাবেলার ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে। সতীর্থরাই চাঁদা তুলে ২১ দিনের মধ্যে জেল থেকে ছাড়িয়ে এনেছেন তাঁকে। কারণও আছে। অপরাধী হলেও মিলিয়েঙ্কো ভালো খেলোয়াড়। মৌসুমেও বাকি আর ১৫ ম্যাচ, গাবেলা আছে লিগে চার নম্বরে। তাই মিলিয়েঙ্কোকে জেল থেকে ছাড়িয়ে দলে ফেরানোর পরিকল্পনাটা আঁটেন গাবেলার কোচ দার্কো ভোইভোদিচ, সবাই মিলে তোলেন জামিনের জন্য প্রয়োজনীয় অর্থ। ভোইভোদিচই বললেন, ‘আমরা ২২ হাজার ৫০০ কনভার্টিবল মার্ক (বসনিয়ার মুদ্রা, আনুমানিক ৯ হাজার ৭৫০ ডলার) তুলেছি।’ এই না হলে দলীয় সংহতি! গোলডটকম।