জেলা ক্লাব টুর্নামেন্ট করছে বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার ফুটবলে ইতিবাচক ধারা তৈরি করতে সম্প্রতি জেলা লিগ শুরু করেছে বাফুফে। সেটির ফলও এসেছে। বিভিন্ন জেলায় লিগ হয়েছে। কিছু জেলার লিগ সামনে শুরু হবে। শুধু জেলা লিগ আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না সবকিছু। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় পর্যায়ে নয়টি অঞ্চলে ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ২০ আগস্ট। তারপর আঞ্চলিক সেরা দলগুলো নিয়ে হবে চূড়ান্ত পর্ব। বাফুফের ডিএফএ কমিটি গতকাল সভায় বসে নিয়েছে এ সিদ্ধান্ত। বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিন দায়িত্ব নেওয়ার পর এর আগেও জেলার চ্যাম্পিয়নদের নিয়ে ক্লাব প্রতিযোগিতা হয়েছিল। কিন্তু সেটি একবার হওয়ার পরই হারিয়ে যায়। সালাউদ্দিন কাল জানিয়েছেন, ঘরোয়া ফুটবল কাঠামোয় কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই ক্লাব টুর্নামেন্ট থেকে উঠে আসা দলকে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে খেলার সুযোগ দেওয়া হবে।