জেলা ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে কাল মানিকগঞ্জে ড্রাগন স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারিয়েছে গ্রিন বয়েজ ক্লাবকে। গোল করেছেন সাইফুল। নোয়াখালীতে শেখ রাসেল ও জাগরণী সংসদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শেখ রাসেলের ফয়সাল ও জাগরণীর রনি গোল করেছেন। ঠাকুরগাঁওয়ে আগমনী স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হারিয়েছে বরুনাগাঁও ন্যাশনাল ক্লাবকে। অরুণ, মেহেদি, কৃষ্ণ, মেহেরুজ ও লিজিং গোলগুলো করেছেন।