জেলা ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় সুমন স্মৃতি সংসদ ৩-১ গোলে হারিয়েছে ইয়াং স্টারকে। গোল করেছেন কাঁকন, শোভন ও কৃষ্ণ। ইয়াং স্টারের গোলটি জামিনের। যশোরে ঈদগাহ ফুটবল কোচিং সেন্টার ৪-১ গোলে হারিয়েছে রেলগেট যুব সংঘকে। আবুজর হ্যাটট্রিকের পাশে একটি গোল করেছেন শুভাকর। রেলগেটের সুমন একটি গোল শোধ করেন। জামালপুরে ব্রাদার্সকে ৪-১ গোলে হারিয়েছে কাচারিপাড়া ক্লাব। গোল করেছেন সবুজ, সুমন তপু ও অপু। কাচারিপাড়ার গোলটি লালনের।