জেলা ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইম ব্যাংক জেলা ফুটবল লিগে চাঁপাই নবাবগঞ্জে চ্যাম্পিয়ন হয়েছে নবারুণ সংঘ। চাঁপাই নবাবগঞ্জ স্টেডিয়ামে কাল তারা ফাইনালে টাইব্রেকে ৪-২ গোলে হারিয়েছে জয়েন্ট ব্রাদার্সকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।