জেলা ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় কাল রুদ্র ধ্রুব ক্লাব ও আসাদুজ্জামান ফুটবল একাডেমির ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নাটোরে বনলতা নাইট রাইডার্স ৮-১ গোলে বন্ধু একাদশকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন সোহাগ। ১টি করে গোল করেছেন শাকিল, সুশান্ত, কাউসার, আরিফ ও টুটুল। গোপালগঞ্জে ইসলামবাগ ক্রীড়াচক্র ৩-১ গোলে হারিয়েছে রয়েল স্পোর্টিং ক্লাবকে। জয়ী দলের ভাস্কর, মনির ও সুদীপ করেছেন গোল ৩টি। রয়েলের একটি গোল শোধ করেছেন মানিক।