জেলা ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা স্টেডিয়ামে কাল গৌরগ্রাম ফুটবল একাদশ ৩-১ গোলে হারিয়েছে সুপ্রভাত ক্লাবকে। জয়ী দলের প্রশান্ত হ্যাটট্রিক করেছেন। সুপ্রভাতের রাজ্জাকুল করেছেন ১টি গোল। ফেনীতে ভাষাশহীদ স্টেডিয়ামে তরুণ সংঘ ৩-০ গোলে হারিয়েছে ফুলগাজী একাদশকে। আরিফুল ২টি ও দেলোয়ার ১টি গোল করেছেন। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে দাগনভূঞা স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে চাঁদগাজী একাদশকে। গোল করেছেন রানা ও হাসান।