জেলা ফুটবল লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে প্রাইম ব্যাংক জেলা ফুটবলে কাল বৈকালী অগ্রগামী সংঘ গোলশূন্য ড্র করেছে প্রভাতি সেনার সঙ্গে। গোলশূন্য ড্র হয়েছে কিশোরগঞ্জেও। ঈশা খাঁ স্পোর্টিং ক্লাব পয়েন্ট ভাগাভাগি করেছে বয়লা ক্রীড়াচক্রের সঙ্গে। জয়পুরহাটে মোহিতুর স্পোর্টিং ক্লাব ২-০ গোলে হারিয়েছে নাইট ক্লাবকে। দুটি গোলই করেছেন মুক্তার।