জেসন রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসন জোনাথন রয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম, বেড়ে ওঠা ইংল্যান্ডে। খেলেছেন লায়নস নামে পরিচিত ইংল্যান্ড ‘এ’ দলেও। বিপিএলের প্রথম আসরে নয় ম্যাচ খেলা চিটাগং কিংসের এই ওপেনার এবার প্রথম দুই ম্যাচের ব্যর্থতায় ছিটকে পড়েছিলেন একাদশ থেকে। প্রথম দুই ম্যাচে মাত্র ১০ রান করা সেই রয়ই কাল দুর্দান্তভাবে ফিরলেন। দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ৯২ করে থেকে গেলেন অপরাজিত। তাঁর ৮ চার ও ৪ ছয়ের ইনিংসেই ১৯৩ রান করে চট্টগ্রাম জিতেছে ৩৩ রানে।