জোকোভিচের ৭০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে ৭০০তম জয়ের পর জোকোভিচ। পরশু দুবাইয়ে  l ফক্স স্পোর্টস
ক্যারিয়ারে ৭০০তম জয়ের পর জোকোভিচ। পরশু দুবাইয়ে l ফক্স স্পোর্টস

দুবাই এটিপি টেনিসে পরশু তিউনিসিয়ার মালেক জাজিরিকে ৬-১,৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের ৭০০তম জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে এটিপি সার্কিটে জোকোভিচের চেয়ে বেশি জয় আছে শুধু তিনজনের—রজার ফেদেরার (১০৬৭), গিয়ের্মো ভিলাস (৯২৯) ও রাফায়েল নাদাল (৭৭৫)। ১২৫৪টি জয় নিয়ে এ তালিকায় সবার ওপরে জিমি কনর্স।
দুর্ভাগ্যজনকভাবে ৭০০তম জয়ের পরের ম্যাচেই হেরে গেছেন জোকোভিচ। কাল স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে ৬-৩ গেমে প্রথম সেট হারার পর ডান চোখে সমস্যার কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এএফপি।