ব্রাজিলের খেলা অনেক বছর ধরেই দেখছি। ব্রাজিল বলতে যে ব্রাজিলকে দেখতে চাই, সেই ব্রাজিলের দেখা মিলছে না। ক্যামেরুন ম্যাচে ওরা ৪-১ গোলে জেতার পরও আমার কাছে ব্রাজিল এখনো যেন পুরোপুরি পাখা মেলতে পারেনি।
নেইমারকে এক পাশে রাখলে এই ব্রািজলের অাক্রমণভাগটা বড্ড ধারহীন। দুর্বল ফিনিশিং। ফ্রেড হয়তো গোল পেয়েছেন, কিন্তু সেটা খুব পরিশ্রমলব্ধ গোল বলা যাবে না। তাঁর কাছ থেকে দল যা আশা করে, তা দিতে পারছেন না। একই সঙ্গে ব্রাজিলের খেলায় এত মিস পাস চোখের জন্য পীড়াদায়ক।
মার্সেলোর মতো পোড়খাওয়া লোকেরও পা থেকে ভুল পাস বেরোল। ডেভিড লুইজ আর থিয়াগো সিলভা ছাড়া আর কারও মধ্যে স্নাচিং জিনিসটাই দেখলাম না মাঝমাঠে। সেই ইচ্ছারও তীব্র অভাব। প্রায় প্রতিবারই বল দখলের লড়াইয়ে জিতে যাচ্ছিল ক্যামেরুনের খেলোয়াড়।
লুইজ আর সিলভা আবার অনবরত লম্বা বল খেলে গেলেন। লম্বা বল নিশ্চয়ই খেলবেন। তবে ব্রাজিলের খেলায় এত লম্বা লম্বা বল বাড়ানো অপরিচিত দৃশ্য। লম্বাই যিদ খেলবে, তাহলে আর ব্রাজিল কেন! সেই সুন্দর একটা টাচ, বলের ওপর অালতো পরশ বোলানো, এগুলোই ব্রাজিলের খেলার ট্রেডমার্ক। এই খেলা দিয়েই ব্রাজিল হয়েছে সবার চোখের মণি। অথচ এই ব্রাজিলের মধ্যে সেসব পাওয়া কঠিন।
সতি৵ বলতে ব্রাজিলকে এমন গড়পড়তা ফুটবল খেলতে কমই দেখেছি। কারণটা কী, জানি না। হতে পারে নেইমার বা ফ্রেডকে লক্ষ্য করে ওভাবে খেলা। নেইমারের দ্বিতীয় গোলটা লম্বা বলেই, ঠিক আছে। দুর্দান্ত গোল। প্রথম গোলটাও সহজে করেছেন মনে হলেও আসলে ওটাও সহজ ছিল না। নেইমারকে ব্যতিক্রমই ধরে নিতে হচ্ছে। কিন্তু ব্রাজিলের কাছে টিমওয়ার্কও আমরা চাই, যেটা খুব প্রয়োজন।
কোচ স্কলারির পরিকল্পনা কী জানি না। আমার চোখে, তিনি উইং ব্যবহার করতে চেয়েছেন বেশি। সেটা চাইতেই পারেন। কিন্তু বাস্তবায়ন করার লোক তো থাকা চাই। সেই লোকের অভাবেই খেলাটা গড়ে উঠছে না।
ফুটবলে সাধারণ একটা পরিসংখ্যানই আছে। ৭৫ ভাগ গোলই হয় উইং ব্যবহারে। চারটা পাসে গোল আসে ৮৬ ভাগের মতো। সুতরাং টিম গেমের প্রয়োজন আছে। সেটাই এই ব্রাজিলের খেলায় কম দেখছি। ব্রাজিল সমর্থকেরা হয়তো বলতে পারেন, একটু কঠোরই হয়ে যাচ্ছে সমালোচনা। আসলে সমালোচনা করছি না। আমি নিজেও ব্রাজিলের জোগো বনিতোর ভক্ত। এ কারণেই ব্রাজিলের খেলা দেখতে টিভির সামনে অধীর অপেক্ষায় সারা রাত কাটাতেও আপত্তি নেই। কিন্তু তৃতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি ব্রাজিল। এই ব্রাজিলের ওপর তাই চোখ বন্ধ করে বাজি রাখতে আমি রাজি নই।
আর্জেন্টিনার সঙ্গে বেশ িমল দেখছি ব্রাজিলের। দুই দলই নেইমার অার মেসিকেন্দ্রিক। এটা ঠিক, একজন নায়ক সব দলেই থাকেন এবং সেই একজনই অনেক সময় পার করে নেন দলকে। তবে যখনই অাসবে দল হিসেবে জ্বলে ওঠার প্রসঙ্গ, তাতে বিরাট ঘাটতিই ব্রাজিল-আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যে কটা গোলই-বা হয়েছে! মেসি-নেইমার-রোবেনের নাম বলে থামতে হচ্ছে। দ্রুততম সময়ে দলীয় বোঝাপড়ায় হচ্ছে বেশির ভাগ গোলই, যা আর্জেন্টিনা-ব্রাজিলের েখলায় খুঁজে পেলাম না।
আগে দেখতাম, প্রতিপক্ষ বল পেলে বলের সম্ভাব্য গতিপথ বন্ধ করে দিত ব্রাজিল। এটা সব দলই করে। ব্রাজিল ভালোভাবে করত, কিন্তু এবার ফাঁকগুলো পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হচ্ছে স্কলারির দল। এটা বড় সমস্যা। তাই ক্যামেরুন গোল করার জমি পেয়ে যাচ্ছিল। ব্রাজিল রক্ষণ খেই হারাল, যে কারণে গোলও হজম করেছে। সিলভা ও লুইজের পায়ের ওপর দিয়ে যেভাবে বল গেল, এই পর্যায়ের ফুটবলে দলের জন্য তা বিপজ্জনক। লুইজ এমন পজিশনে ছিলেন, তাঁর পায়ে লাগলে আত্মঘাতী গোলই হয়ে যায়! ক্যামেরুন এদিন বল েপ্লর চেষ্টা করেছে। অ্যালেক্স সং থাকলে হয়তো আরও ভালো হতো ওদের খেলাটা।
ভালো লাগছে হল্যান্ডের খেলা। চিলির গিতকে ওরা থামাতে পেরেছে। ফন পার্সির অভাব যদিও বোঝা গেল, তবে রোবেন একাই তো এক শ। এই বিশ্বকাপে যদি একজন খেলোয়াড়ের নাম বলতে হয়, যিনি সব সময়ই খেলার মধ্যে থাকেন, তাঁর নাম আরিয়েন রোবেন। ৩০ বছর বয়সেও শারীরিক ফিটনেস দুর্দান্ত। ব্রাজিলের অস্কার ১০টা বলই হয়তো ভুল পাস করেন, ফ্রেড বল জমা দেন প্রতিপক্ষের পায়ে। রোবেন তা করেন না। এখানেই সবাইকে ছাড়িয়ে ডাচ তারকা। সত্যিকারের যোদ্ধা!