জোড়া শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা ডেল রে জিতে নিয়েছে বার্সেলোনা। আগেই স্প্যানিশ লিগ জেতায় ডাবলও জিতল কাতালান ক্লাবটি। গত মৌসুমেও লিগ ও কাপের ডাবল জিতেছিল বার্সেলোনা। স্পেনে টানা দুই মৌসুমে দ্বৈত শিরোপা জয়ের মাত্র তৃতীয় ঘটনা এটি। প্রথমবার এ কীর্তি গড়েছিল অ্যাথলেটিক বিলবাও। ১৯৩০ ও ’৩১ সালে লিগ ও কাপ দুই শিরোপা জিতেছিল দলটি। দ্বিতীয়বার এ ঘটনা ঘটেছে ১৯৫২ ও ’৫৩ সালে, বার্সেলোনাই গড়েছিল এই কীর্তি। এ নিয়ে মোট সাতবার ডাবল জিতল বার্সেলোনা। স্প্যানিশ দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ। শীর্ষ পর্যায়ের লিগগুলোয় সর্বোচ্চ ১১ বার ডাবল জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই বার্সেলোনা কিংবা বায়ার্ন। উত্তর আয়ারল্যান্ডের লিনফিল্ড এ ক্ষেত্রে টেক্কা দিয়েছে সবাইকে, তারা ডাবল জিতেছে ২৩ বার!

.
.