জোড়া সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০৯ সালে ওভালে টেস্ট ইতিহাসের প্রথম জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ারেন বার্ডসলি। ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ১০৬ বছর পর ভারতের অজিঙ্কা রাহানের সৌজন্যে জোড়া সেঞ্চুরির তালিকায় বসল ৮১তম উদাহরণ। মোট জোড়া সেঞ্চুরির এক-চতুর্থাংশই অস্ট্রেলীয়দের কীর্তি। ২২ বার দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ১২ জোড়া সেঞ্চুরি নিয়ে এরপরই অস্ট্রেলিয়ার আদি প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। তিনে ওয়েস্ট ইন্ডিয়ানরা (১১)। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশের ব্যাটসম্যানরাই জোড়া সেঞ্চুরি পাননি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা ৬ বার দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন। সবচেয়ে বেশি ১৩ বার ইংলিশদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি পেয়েছেন ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার জোড়া সেঞ্চুরি হয়েছে। এর সর্বশেষ ৪টিই গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে জোড়া সেঞ্চুরি নেই।