জোকোভিচের ক্রিকেট-গুরু ওয়ার্ন !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচের ভাগ্য দেখে ঈর্ষা করতেই হচ্ছে! কিছুদিন আগেই বায়ার্ন মিউনিখের পুরো স্কোয়াড গিয়েছিল তাঁর সঙ্গে দেখা করতে। বায়ার্নের পুরো দলই নাকি এই টেনিস তারকার ভক্ত। এক সপ্তাহও কাটল না, এবার তাঁকে দেখা গেল শেন ওয়ার্নের সঙ্গে। এবার শুধু দেখা–সাক্ষাৎ নয়, ওয়ার্নের কাছে ক্রিকেটের তালিমই নিয়ে নিলেন তিনি। ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রচারণাকে মেলবোর্নে দেখা হয়ে গেল দুই খেলার দুই জীবন্ত কিংবদন্তির...

ছবি: রয়টার্স।
ছবি: রয়টার্স।

১. টেনিস খেলাটা বড় কষ্টের। নানা নিয়মকানুন মেনে বলটাকে কোর্টের মধ্যে ফেলতে হয়, তারপর যদি প্রতিপক্ষ হার মানে! আর ক্রিকেটে কিনা যেভাবে খুশি যত দূর সম্ভব বল পাঠানো যায়! এমন স্বাধীনতা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলেন না, সর্বশক্তি দিয়ে বল পাঠালেন কোর্টের বাইরে। ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।
ছবি: রয়টার্স।

২. টেনিসে শুধু সার্ভ করলেই তো হয় না, রিটার্নও ভালো করতে জানতে হয়। একইভাবে ক্রিকেটে কেবল ব্যাটিং করলেই হয় না। বোলিংও করতে হয়। জোকোভিচ ক্রিকেট শিখতে এসে বোলিংয়ের দীক্ষাটা নিলেন খোদ কিংবদন্তি লেগ স্পিনারের কাছ থেকেই। ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

৩. শেন ওয়ার্নের টিপস হাতে–কলমে কাজে না লাগালে চলে? বোলিংয়ের পরীক্ষা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। আপাতত শিষ্যের বোলিংয়ে মুগ্ধ মনে হলো ওয়ার্নকেও! ছবি: রয়টার্স।