জোকোভিচ-ওজনিয়াকি শীর্ষ বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিপি এবং ডব্লুটিএ র‌্যাঙ্কিং অনুসারেই অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই তালিকা সাজিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকেরা। অর্থাৎ চলতি টেনিস র‌্যাঙ্কিংয়ে যাঁর অবস্থান যত নম্বরে, পুরুষ ও মহিলা বিভাগে তিনি তততম বাছাই হিসেবেই খেলবেন ১৬ জানুয়ারি থেকে শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম।এ হিসেবে পুরুষ বিভাগে শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচ। দ্বিতীয় ও তৃতীয় বাছাই ২০০৯ সালের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল এবং চারবারের শিরোপাধারী রজার ফেদেরার। শীর্ষে পাঁচ বাছাইয়ের অন্য দুই তারকা আগের দুই আসরের ফাইনালিস্ট গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে এবং স্পেনের ডেভিড ফেরার। আলোচিতদের মধ্যে কেবল রবিন সোদারলিং এবং মার্টিন কিলিচই শীর্ষ ৩২ বাছাই খেলোয়াড়ের বাইরে রয়ে গেছেন। ওয়েবসাইট।মহিলা বিভাগে শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। অস্ট্রেলিয়ান ওপেনের চলতি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিডনি ইন্টারন্যাশনালে ডেনিশ এই প্রতিযোগী পেত্রা কেভিতোভার কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারেন। তা সত্ত্বেও মহিলা বিভাগে শীর্ষ বাছাই হিসেবেই অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন ওজনিয়াকি। দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের কেভিতোভার পরের তিন বাছাই তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, রাশিয়ার মারিয়া শারাপোভা ও চীনের লি না। গত বছর টেনিসে সেনসেশন হিসেবে আবির্ভূত হওয়া অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর আছেন বাছাই তালিকার ছয়ে।