প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন তিনি ১২ বছর বয়সী কিশোর। চোখের সামনে দেখেছেন বেলগ্রেডের আনাচকানাচে ন্যাটো সেনাদের বোমা হামলা। যুদ্ধ কতটা ভয়ানক হতে পারে, নোভাক জোকোভিচ জেনে গিয়েছিলেন ওই বয়সেই। টানা ৭৮ দিনের বোমা হামলায় বাকি সব সার্বিয়ানের মতোই অসহায় হয়ে পড়েছিল জোকোভিচের পরিবার। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি বলেই আর কোথাও যুদ্ধ দেখতে চান না জোকোভিচ। যত যা-ই হোক, সিরিয়ায় বিমান হামলার পক্ষপাতী নন টেনিস তারকা, ‘যুদ্ধ মানবতার জন্য অভিশাপ। এতে কেউ জেতে না।’ জোকোভিচ বুঝছেন নিজের অভিজ্ঞতা দিয়ে, বিশ্বনেতারা কি বুঝবেন? এএফপি।