জোকোভিচ-নাদাল ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না অ্যান্ডি মারে। লি নার মতোই ব্যর্থ হলেন প্রতিশোধ নিতে। গতবারের ফাইনালে জোকোভিচের কাছে হারের বদলাটা আর নেওয়া হলো না। উল্টো পাঁচ সেটের এক মহাকাব্যিক লড়াইয়ে হার মেনে বাড়ালেন ব্রিটিশদের আক্ষেপ। কাল রাতে রড লেভার অ্যারেনায় বিশ্বের ১ নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের কাছে ৬-৩, ৩-৬, ৬-৭ (৪/৭), ৬-১, ৭-৫ গেমে হেরে গেছেন মারে। কাল শুক্রবার শুরু হওয়া চার ঘণ্টা ৫০ মিনিটের লড়াইটা যখন শেষ হলো মেলবোর্নে, তখন এসে গেছে শনিবার।প্রায় পাঁচ ঘণ্টার এই ম্যাচ জুড়েই ছিল দীর্ঘ সব র‌্যালির প্রদর্শনী। ২০, ৩০ এমনকি কিছু র‌্যালিতে ছিল ৪০টি শটও। ম্যাচের গতিপ্রকৃতিও পাল্টেছে প্রতিনিয়তই। এই জোকোভিচ, তো পরের মুহূর্তেই মারের দিকে ঝুঁকে পড়েছে ম্যাচ।জোকোভিচ প্রথম সেটটা জিতেছিলেন সহজেই। দ্বিতীয় সেটেও মারের শুরুটা হয়েছিল বাজেভাবে। ০-২ গেমে পিছিয়ে তখন মারে। মনে হচ্ছিল, খুব তাড়াতাড়িই শেষ হচ্ছে ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওই সেটটা তো জিতলেনই। পরের সেটটাও জিতে গেলেন টাইব্রেকে। ৪ নম্বর সেটে নিজেকে ফিরে পেয়ে মারেকে স্রেফ উড়িয়ে দিয়ে জেতেন সার্বিয়ান (৬-১)। পঞ্চম সেটে ৩-৫-এ পিছিয়ে থেকেও সার্ভিস ব্রেক করে ৫-৫ করে ফেলেছিলেন মারে।ম্যাচ শেষে মারের প্রশংসা ঝরেছে বিজয়ী জোকোভিচের কণ্ঠে, ‘সে লড়াই করেছে, আমিও করেছি। এই অনুভূতিটা বোঝানোর মতো শব্দ খুব বেশি নেই।’ ওয়েবসাইট।