জোকোভিচ-নাদাল শেষ চারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ এককে প্রত্যাশামতোই সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় নোভাক জোকোভিচ ও সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। শেষ চারে জিভে জল এনে দেওয়া লড়াইয়ে পরস্পরের প্রতিপক্ষ এই দুজন। কাল কোয়ার্টার ফাইনালে জার্মানির টমি হাসের রূপকথার পরিসমাপ্তি টেনে সার্বিয়ান জোকোভিচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৭/৫), ৭-৫ গেমে। স্প্যানিশ নাদাল ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কাকে। পুরুষ এককের দুটি সেমিফাইনালই আগামীকাল। এএফপি, রয়টার্স।