জোকোভিচ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড বেকহামের নামে সুগন্ধি আছে, মারিয়া শারাপোভার নামে ক্যান্ডি চকলেট। কিছুদিন আগে জ্লাতান ইব্রাহিমোভিচের নামে প্যারিসের এক রেস্তোরাঁর মালিক বাজারে এনেছেন বার্গারও! নোভাক জোকোভিচ কেন পিছিয়ে থাকবেন? সার্বিয়ান এই টেনিস তারকার নামে এবার একটা বিমানের নামকরণ করল এয়ার সার্বিয়া। কিছুদিন আগে সার্বিয়ার ১৪ জন জীবন্ত কিংবদন্তির নামে যাত্রীবাহী বিমানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। জোকোভিচ নামের বিমান দিয়ে শুরু হলো সেই সিদ্ধান্তের বাস্তবায়ন। জাতীয় পতাকার নিচে নিজের নাম দেখে দারুণ গর্বিত ছয়টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকা। ওয়েবসাইট।