জোকোভিচ-মারে ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি এরিকসন মায়ামি ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। পরশু সেমিফাইনালে জোকোভিচ ৬-০, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে। অন্য সেমিফাইনালে হাঁটুর চোটের কারণে রাফায়েল নাদাল নাম প্রত্যাহার করে নেওয়ায় ওয়াকওভার পেয়েছেন অ্যান্ডি মারে। আজ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন মারে।এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠলেন জোকোভিচ। এর আগে এখানে শিরোপা জিতেছেন ২০০৭ ও ২০০৯ সালে। সর্বশেষ শিরোপা জয়ের স্মৃতি রোমন্থন করে ফাইনাল নিয়ে আশাবাদী হতেই পারেন শীর্ষ বাছাই জোকোভিচ। দুই বছর আগের ফাইনালেও সার্বিয়ান তারকা হারিয়েছিলেন অ্যান্ডি মারেকে। এএফপি।