জোকোভিচ হারলেন হাসের কাছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরে গেলেন নোভাক জোকোভিচ। জার্মানির টমি হাসের কাছে হেরে বিশ্বের এক নম্বর টেনিস তারকা চতুর্থ রাউন্ডেই বিদায় জানিয়েছেন মায়ামি মাস্টার্সকে। এই টুর্নামেন্টের গত দুই বছরের চ্যাম্পিয়ন জোকোভিচ হেরেছেন ৬-২, ৬-৪ গেমে। ঠিক এই স্কোরলাইনই ছিল অ্যান্ডি মারে ও আন্দ্রেয়াস সেপ্পির ম্যাচেও। তবে এই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই মারে।আগামী সপ্তাহে ৩৫-এ পা দিতে যাওয়া হাস এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো জিতলেন কোনো এক নম্বরের বিপক্ষে। এর আগে ১৯৯৯ সালে প্রথমবারের মতো কোনো এক নম্বরকে হারিয়েছিলেন হাস। সেবার গ্র্যান্ড স্লাম কাপে তাঁর শিকার ছিলেন আন্দ্রে আগাসি। ওয়েবসাইট।