এই ম্যাচের আগে দুজনের জয়-পরাজয়ের হিসাবটা ছিল রাফায়েল নাদালের পক্ষে ২০-১৫। গত পরশু মন্ট্রিয়লে রজার্স কাপের সেমিফাইনালের পর ‘২০’ সংখ্যাটা হয়ে গেল ২১। নোভাক জোকোভিচকে ৬-৪, ৩-৬, ৭-৬ (২) গেমে হারিয়ে ফাইনালে উঠে গেলেন র্যাঙ্কিংয়ের চারে থাকা নাদাল। ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক কানাডার মিলোস রাওনিস। আজ ভোরেই সেই ফাইনাল হয়ে যাওয়ার কথা। রয়টার্স।