জোকোভিচের আরেকটি শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাফায়েল নাদালের কাছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও নোভাক জোকোভিচের শিরোপা-উৎসব চলছেই। আগের সপ্তাহেই নাদালকে হারিয়ে জিতেছেন চীন ওপেনের শিরোপা। হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে জোকোভিচ গতকাল জিতলেন সাংহাই মাস্টার্সের শিরোপাও। জয় ৬-১, ৩-৬, ৭-৬ (৭-৩) গেমে। চীনে সার্বিয়ান তারকার এটা টানা ২২তম জয়।এএফপি।